বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অনন্তপুর থেকে খুলনার প্রেমিক যুগল উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের অনন্তপুরে বোনের বাসা থেকে খুলনার প্রেমিকা ও নরসিংদীর প্রেমিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা নিয়ে রসালো আলোচনার ঝড় বইছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে খুলনা কতোয়ালী থানা পুলিশ সদর মডেল থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে খুলনায় নিয়ে যায়। জানা যায়, খুলনার খালিশপুর এলাকার একটি কলেজের ২য় বর্ষের ছাত্রীর সাথে রং নম্বরে প্রেম হয় নরসিংদীর রায়পুরা এলাকার ভুবন দাসের। বিষয়টি আচঁ করতে পারে ওই ছাত্রীর পিতা। সম্প্রতি প্রেমিক যুগল ঘর বাধার আশায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় এবং হবিগঞ্জের কালিবাড়ীতে মালা বদল করে বিয়ে করে অনন্তপুরে তার বোনের বাসায় থাকে। এদিকে ওই ছাত্রীকে না পেয়ে তার পিতা খুলনা কতোয়ালী থানায় অভিযোগ করেন। কললিষ্টের সূত্রধরে পুলিশ নিশ্চিত হয় হবিগঞ্জ শহরে তারা রয়েছে। এর ভিত্তিতে গতকাল শনিবার তাদের উদ্ধার করে রাতেই খুলনা নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com