সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে রাস্তা নির্মান কাজে উদ্বোধনকালে ডা: মুশফিক ॥ বর্তমান সরকার গ্রামীণ অবকাটামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন বলেছেন-বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে। গ্রামীণ অবকাটামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন-আওয়ামীলীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। আর এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। বাহুবলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। গতকাল তিনি বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজার-সাটিয়াজুরি রাস্তা হতে পূর্বজয়পুর জামে মসজিদ পর্যন্ত এবং দৌলতপুর গ্রামের কাছুম আলীর বাড়ি হতে তাহির মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তায় ইট সলিং নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আপ্তাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী ফিরুজ মিয়া, কৃষকলীগের সভাপতি শামীম আহমেদ, অমিরন দেব, মানিক মিয়া, আব্দুল খালেক, আব্দুল হামিদ, আব্দুর রাজ্জাক, মুস্তাহিদ, শেখ হামদু মিয়া, শফিক মিয়া, মকবুল মিয়া, জিয়া উদ্দিন, তাহির মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com