সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাদা কাগজে স্বাক্ষর না দেওয়ায় সাংবাদিককে দারোগার হুমকি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সাদা কাগজে স্বাক্ষীর স্বাক্ষর না করায় এক সাংবাদিককে গ্রেফতারের হুমকি দিয়েছেন এক দারোগা। এনিয়ে পুলিশের সাথে ওই সাংবাদিকের বাকবিতন্ডা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন ও সেজুতি ধরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার এক পর্যায়ে সাইফুর রহমান টাউন হলে আল রাফি ফাষ্ট ফুডের দোকানে শিশুখাদ্য রাখায় ওই প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সদর থানার এসআই মুরাদ উপস্থিত এক সাংবাদিককে সাদা কাগজে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর দিতে বলে। লেখা ছাড়া সাদা কাগজে স্বাক্ষর দিতে অনিহা প্রকাশ করায় এসআই মুরাদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে স্বাক্ষর না দিলে ওই সাংবাদিককে গ্রেফতারের হুমকি দেয়। এ সময় এসআই ও সাংবাদিকে মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে চলে যান। বিষয়টি তাৎক্ষনিক জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার কামরুল আমিন ও সদর থানা ওসি নাজিম উদ্দিনকে অবগত করা হলে তারা মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com