বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সদর হাসপাতালে ভেতরে বিদ্যুত বাইরে অন্ধকার ॥ মাদকসেবীর আড্ডা

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বিদ্যুত থাকলেও বাইরে বিদ্যুত না থাকায় অন্ধকারে পরিণত হয়। ফলে বিভিন্ন অপরাধীদের আড্ডা দিতে সুবিধা হয়। এমনকি অন্ধকারের সুযোগ নিয়ে মাদকসেবীদেরও আড্ডা দিতে দেখা যায়। এমনকি অন্ধকার থাকায় রোগী ও তার স্বজনরা চলাফেরা করতে দূর্ঘটনার শিকার হন। এ ছাড়াও চুরি ছিনতাইও বৃদ্ধি পায়। অনেকের ধারনা হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরা অপরাধীদের সুযোগ করে দেয়ার জন্যই অন্ধকারাচ্ছন্ন করে রাখে হাসপাতালের বাইরের পরিবেশ। গত বুধবার সন্ধ্যা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বিদ্যুত থাকলেও বাইরে বন্ধ থাকায় পুরো এলাকায় ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়। এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। এরকম হবার কথা নয়। আমি জেনে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com