রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে বালু ব্যবসায়ীদের দখলে ঢাকা-সিলেট মহাসড়ক

  • আপডেট টাইম বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম এর বিপরীতে এলাকার বিভিন্ন অংশ বালু ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সাথে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বিভিন্ন অংশে অন্তত ৪/৫টি স্থানে বালির স্তূপ রেখে ব্যবসা করে আসছে একদল বালু ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা যায়, মাধবপুর পৌরসভার স্টেডিয়ামের বিপরীতেসহ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে বালি রেখে বিক্রি করছে। এখানে ট্রাক মহাসড়কের পাশে দাড় করিয়ে বালি লোড-আনলোড করা হয়। ফলে অনেক সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলী মোঃ এরশাদ জানান, মহাসড়কের ওপর পড়ে থাকা বালুর যানবাহনের আগ্রাসনের কারণে বিশেষ করে বেশি ঝুঁকিতে রয়েছে মোটরসাইকেল ও সাইকেল চালকরা। বালির মধ্যে চালাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বাস সমিতি নেতা হাফেজ শামীম বলেন, মহাসড়কের অর্ধেক দখল করে রেখেছে বালু ব্যবসায়ীরা। ফলে গাড়ি চালাতে আমাদের বাস ড্রাইভার অনেক অসুবিধা হচ্ছে। আবার অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটি জরুরি মিটিংয়ে আছি, তবে বিষয়টি আমি দেখবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com