বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় ৬ সদস্যকে অব্যাহতি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১ জুন, ২০২২
  • ৪২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা গতকাল বুধবার বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি রাকিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস.আর. চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সহ-সভাপতি এম.এ মোহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোজাহিদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সহ-সভাপতি আশাহীদ আলী আশা, এটিএম জাকিরুল ইসলাম ও সলিল বরণ দাশ। সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনায় সর্বসম্মতিক্রমে নবীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা/উপধারা লঙ্ঘনের অভিযোগ থাকায় বিষদ আলোচনা শেষে ৬ জন সদস্য তোফাজ্জল হোসেন, সাদিকুল ইসলাম, শাহ মিজানুর রহমান, জাকির হোসেন চৌধুরী, নুরুজ্জামান ফারুকী ও আলী হাছান লিটনকে ক্লাবের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়া ক্লাবের ব্যাংক একাউন্টসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com