বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ॥ কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ১ জুন, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। কোনো না কোনো উপায় অবলম্বন করে দেদারছে চালিয়ে যাচ্ছে তাদের এ ব্যবসা। পুলিশ একদিকে চুনোপুটি ধরছে, অন্যদিকে রাঘব বোয়ালরা ধরাছোয়ার বাইরে থেকে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। গতকাল সোমবার রাতে সদর থানার এসআই উৎসব কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ নাতিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র হারুনুর রশীদ (৩৫) ও উমেদনগর গ্রামের আব্দুস সালামের পুত্র সাজন মিয়াকে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে পুলিশের কতিথ সোর্স ও রাইটাররা তাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। পুলিশের তালিকায় এ পর্যন্ত শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জে অর্ধশতাধিক মাদক স্পট রয়েছে। এসব স্পটে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লাখ লাখ টাকার মাদক বিক্রি হয়। ফলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মাদক সেবন করে বিপথগামী হচ্ছে। আটক দুইজনের বিরুদ্ধে এসআই উৎসব বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com