বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ হচ্ছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী অবশেষে শায়েস্তাগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্রের ভূমিতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ হচ্ছে। জানা যায়, গত ১৩ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আনোয়ার হোসেনের স্বাক্ষরকৃত এক পত্রের হবিগঞ্জ জেলার সদর উপজেলার শায়েস্তাগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গাতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে। এতে শায়েস্তাগঞ্জ এলাকা বিপুল জনগোষ্টির কিছুটা হলেও স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টি হবে। অবশেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের চেষ্টা ও শায়েস্তাগঞ্জ পৌর পরিষদের সহযোগিতায় এবং শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় শায়েস্তাগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com