শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে ১২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ১টি ক্লিনিক সিলগালা

  • আপডেট টাইম রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৬২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করার দায়ে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস। শনিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন এবং থানার অফিসার ইনচার্জ। হবিগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকার পিপলস ডায়াগনস্টিক সেন্টার, সূর্যের আলো ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট বাল্লা রোডের ঢাকা ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট মধ্য বাজারের দি গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও মধ্য বাজারের এমকে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সাইট বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা ব্যবসা পুনরায় চালু করতে পারবেন।
মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে মাধবপুর পৌর শহরে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স নবায়ন না থাকায় সেবা ডায়াগনস্টিক, অ্যাপোলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন– সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুনসহ ।
এ ছাড়াও শায়েস্তাগঞ্জ উপজেলার ১টি এবং বাহুবলে ২টি সিলগালা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com