শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না তাঁরাই আওয়ামী লীগের নেতৃত্বে আসবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করবে এবং বিশ্বাসঘাতকতা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত থাকবে তাঁরাই আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। যারা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তাদেরকে পদে রেখে সম্মেলন না করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জেও ব্যবস্থা নেয়া হয়েছে। এমপি আবু জাহির গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান ও সভাটি সঞ্চালনা করেছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকর। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, বিএনপি টাকার বিনিময়ে কমিটি উলট-পালট করে। কিন্তু আওয়ামী লীগ টাকার বিনিময়ে কমিটি দেয় না। আওয়ামী লীগের নেতারা কখনও টাকায় বিক্রি হয় না, টাকায় কমিটিও পাওয়া যায় না। বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।
এতে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩ জুন হবিগঞ্জ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন সফল করতে নানা সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com