নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২০১৯ সনে নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে একটি সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ওয়ারেন্টের আসামি কৃষ্ণেন্দু দাশকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে বিদেশ চলে যাবার পর দেশে এসে গতকাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্র্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
জানা যায়, ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৯ সালের ১০ অক্টোবর সাবেক ছাত্রলীগ নেতা রতœদীপ দাশ রাজু ও শৈলেন চন্দ্র দাশের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হলে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর কৃষ্ণেন্দু দাশসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এ পর সে বিদেশ চলে যায়। দেশে এসে গতকাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।