মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাতিরপুরে দুই দলের দফায় দফায় সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ঘর দখল নিয়ে দুই দলের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হয়। এ ছাড়া বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে। এমনকি হাসপাতালের আসবাবপত্রও তছনছ করা হয়েছে। জানা যায়, শহরের বাতিরপুর এলাকার মৃত মধু মিয়া একটি ঘর বিক্রি করে যান একই গ্রামের আব্বাস আলীর কাছে।
এনিয়ে গতকাল সন্ধ্যায় আব্বাস আলী ও মধু মিয়ার ওয়ারিশানের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকায় আতংক ছড়ালে বিদ্যুত চলে যায়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় সিরাজ মিয়া, তাউছ মিয়া, লোকমান মিয়া, জুলি আক্তার, জবা মিয়া, রবিউল মিয়া, সাব্বির মিয়া, হায়দর আলী, শুভ মিয়া, সাকিব মিয়া, রবিউল আলম, জঙ্গু মিয়াসহ বেশ কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাত ১১টায় সদর হাসপাতালে এসেও দুই দলের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাসপাতালের আসবাবপত্র তছনছ করা হয়। পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com