বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

উপজেলা ও পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করায় ॥ নিলাদ্রী টিটু, মোতাচ্ছিরুল ইসলাম, ইকবাল খান ও আবু তাহের-কে দলীয় পদ থেকে অব্যাহতি

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৯ সনে অনুষ্ঠিত উপজেলা পরিষদ ও পৌর পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করে প্রধানমন্ত্রী ও সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতীকের বিরুদ্ধে হবিগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জের ৪ নেতাকে আওয়ামী লীগের স্ব স্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং তাদের নির্দেশে তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে গতকাল শনিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
অব্যাহিতপ্রাপ্ত ৪জন হলেন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান এবং চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
একই সাথে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আংগুর মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাদের নেতৃত্বে আসন্ন হবিগঞ্জ পৌর, চুনারুঘাট উপজেলা এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সনে বর্তমান উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীক চেয়ে আবেদন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। কেন্দ্র থেকে মশিউর রহমান শামীমকে নৌকা বরাদ্ধ দেয়া হলে মোতাচ্ছিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলাম বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও সুবিদপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী নৌকা প্রতীকের জন্য আবেদন করেন। কেন্দ্র থেকে আবুল কাশেম চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্ধ দিলে ইকবাল হোসেন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতা করে পরাজিত হন। একই ভাবে চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ও জেলা আওয়ামলীগের সহ-সভাপতি আব্দুল কাদির লস্কর নৌকা প্রতীক চেয়ে আবেদন করেন। কেন্দ্র থেকে আব্দুল কাদির লস্করকে নৌকা প্রতীক বরাদ্ধ দিলে আবু তাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এদিকে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ পদত্যাগ করলে ২০১৯ সনে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকজন নৌকা প্রতীক বরাদ্ধ চেয়ে আবেদন করেন। কেন্দ্র থেকে মিজানুর রহমান মিজানকে নৌকা প্রতীক বরাদ্ধ দিলে অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com