বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে হোটেল বয়কে ছুরিকাঘাত নারীভূরি বের হয়ে গেছে জুনায়েদের

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌদ্দার বাড়ি এলাকায় জুনায়েদ মিয়া (২৫) নামে এক হোটেলের মেসিয়ারকে ছুরিকাঘাত করে নারীভূরি বের করে দিয়েছে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায়, সে লাখাই উপজেলার বেগুণাই গ্রামের সৈয়দ মিয়ার পুত্র। বর্তমানে সে নতুন বাসস্ট্যান্ড এলাকার অনন্যা হোটেলের মেসিয়ার। মোহনপুর গ্রামের হাসান মিয়ার পুত্র মৃদুল মিয়ার সাথে জুনায়েদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরধরে গতকাল ওই সময় তাকে হোটেল থেকে ডেকে নিয়ে পৌদ্দার বাড়ি এলাকায় মৃদুলসহ আরো কয়েকজন যুবক ছুরিকাঘাত করে পেটের নারী ভূরি বের করে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অপর একটি সূত্র জানায়, নারী সংক্রান্ত ঘটনা নিয়ে এ ঘটনাটি ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com