সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে বোরো সংগ্রহের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ বর্তমান সরকার ভর্তুকি দিয়ে কৃষিতে উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের কৃষকদের পাশে থাকছে এবং কৃষিতে ভর্তুকি দিচ্ছে তা সারা বিশ্বের বিরল ঘটনা। পৃথিবীর আর কোন দেশে কৃষকদের জন্য এত ভর্তুকি দেয়া হয় না। কৃষিবান্ধব শেখ হাসিনার সরকার কৃষিতে দেশেজুড়ে অব্যাহতভাবে ভর্তুকি দিয়ে সুলভ মূল্যে সার সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদনের ধারা বজায় রেখেছে। তিনি গতকাল হবিগঞ্জ খাদ্য বিভাগের উদ্যোগে আভ্যন্তরীন বোরো সংগ্রহ কার্যক্রমের-২০২২ উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
এমপি আবু জাহির আরও বলেন, বিএনপি’র আমলে সারসহ কৃষি উপকরণের চরম সংকট ছিল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কৃষকেরা সার পাননি। সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। সারের জন্য বিএনপি সরকার ১৯৯৫ সালে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। বিপরীতে, বর্তমান আওয়ামী লীগ সরকার সারের উৎপাদন ও আমদানি অব্যাহত রেখেছে। গত ১৩ বছরে সারসহ অন্যান্য কৃষি উপকরণের কোনো সংকট হয়নি। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক থুয়াই প্রু মার্মা ও হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ জানায়, হবিগঞ্জ জেলায় এবার সরকারিভাবে আভ্যন্তরীন বোরো সংগ্রহের আওতায় ১৩ হাজার ৬০৬ মেট্রিক টন চাল ও ১৬ হাজার ২০৬ টন বোরো ধান সংগ্রহ করা হবে। চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা কেজি এবং প্রতিকেজি ধানের ধাম ২৭ টাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com