সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাউসার ৩নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত ॥ সভাপতি শাহ নজরুল ইসলাম সুফু সাধারণ সম্পাদক শেখ লাক তালুকদার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী-লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শাহ নজরুল ইসলাম সুফুকে সভাপতি ও শেখ লাক তালুকদার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ মে) রাতে বদরদি সফু মিয়ার বাড়ির প্রাঙ্গনে নবীগঞ্জ বাউসা ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি দ্বীপ্তেন্দু দাশ গুপ্ত বিদু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ উপজেলা আওয়ামী-লীগের উপ দপ্তর সম্পাদক মুহিবুর চৌধুরী, উপজেলা আওয়ামী-লীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) দুলাল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু, উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহাদেব রায়, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ ছাত্রবিষয়ক সম্পাদক জিবলু আহমেদ চৌধুরী, বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবুল হোসেন, বাউসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, বাউসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান চৌধুরী পাবেল, বাউসা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিক চন্দ্র দেব, বাউসা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মোঃ জিয়াদ হোসাইন চৌধুরী, বাউসা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক মোঃ রায়হান চৌধুরী, আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান, জুনেদ চৌধুরী, জয় দত্ত, পারভেজ রাজ, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি আছকির মিয়া সহ ওয়ার্ড আওয়ামী-লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় শাহ নজরুল ইসলাম সুফুকে সভাপতি ও শেখ লাক তালুকদার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com