রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৫৮ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

প্রেস বিজ্ঞপ্তি ॥ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও দেশের লক্ষ কোটি টাকা লুটপাট করে বাহিরে পাচারকারীদের নামের তালিকা দেশের মানুষের সামনে প্রকাশ করা এবং তাদের দৃষ্টান্তমুলক শাস্তি ও পাচারকৃত টাকা ফেরত আনার দাবীতে স্থানীয় আরডি হলের সামনে গতকাল ১৭ মে মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচী পালন করে হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি সিপিবি। বক্তব্য রাখেন- সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান প্রমুখ। উপস্থিত ছিলেন- মোঃ আহাদ মিয়া, বিষ্ণু সরকার, অবিনাস সরকার, মোঃ জাহাঙ্গীর আলম, রনজন রায়, মোঃ ফরিদ মিয়া, আব্দুল আজিজ মিশু।
সভায় বক্তাগণ বলেন- দুঃশাসন, দুর্নীতি লুটপাটে দেশ আজ নিমজ্জিত। সরকার নিত্যপণ্যের দাম কমানোর ব্যবস্থা না করে মজুদদার ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করে যারা মানুষকে চরম দুর্ভোগে ফেলে দিল তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না। দেশে সরকার আছে বলে মনে হয় না। দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় রাষ্ট্রের বিভিন্ন সংস্থা বড় বড় পদ পদবী কর্মকর্তা এবং সরকার দলীয় নেতারা কি করেন নাকি তারা লুটপাটকারীদের সাথে অংশীদার, এই প্রশ্ন জনমণে দেখা দিয়েছে। তাই ঘরে বসে না থেকে দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে লড়াই সংগ্রামে শামিল হওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com