বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ প্রধান আসামিসহ গ্রেফতার দুই

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লম্পটসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল ১৭ মে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, মৃত আব্দুর রহমানের পুত্র আব্দাল মিয়া (২৫), একই গ্রামের জনৈক্য ব্যক্তির কন্যা স্থানীয় প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী (১০) কে কৌশলে ধল গ্রামের সফিক মিয়ার বাড়িতে তালাবদ্ধ করে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর পরিবার তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তাকে পাওয়ার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুরুব্বীদের অবগত করে। পরে ওই শিশুর অবস্থা আশংকাজনক হলে বিকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিক খবর পেয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজাসহ একদল পুলিশ হাসপাতালে ছুটে এসে শিশুর জবানবন্দি নেন এবং বামকান্দি এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দাল ও সহযোগী মামুন মিয়াকে গ্রেফতার করেন। এদিকে রাত ৮টার দিকে ওই শিশুর খবর নিতে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুলসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, দুইজনকে আটক করা হয়েছে। তবে আব্দাল হচ্ছে মূল আসামি। অপর আসামি মামুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত না থাকে কিংবা ভিকটিম তাকে সনাক্ত না করে তাহলে অন্য ব্যবস্থা নেয়া হবে। ভিকটিমকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ বুধবার তার ডাক্তারী পরীক্ষা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com