বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু ॥ পিবিআই’র প্রচেষ্টায় পরিচয় সনাক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়ন জিন্নতপুর গ্রামের পাশে অজ্ঞাত নামা গাড়ীর ধাক্কায় তিনি আহত হন। অনুমান ৪০ বছর বয়সের সেই মহিলাকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ অজ্ঞান অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
হবিগঞ্জে কর্মরত পিবিআই’র এস আই (নিঃ) আব্দুল আহাদ এর নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম হবিগঞ্জ সদর হাসপাতালে পৌছে অজ্ঞাতনামা মহিলার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক পরিচয় শনাক্ত করেন। সিবিআই সূত্রে জানা যায়, মৃত নারীর নাম সবিতা রানী, পিতা-অনিল চন্দ্র, স্থায়ী ঠিকানা-মৈছাইল, চান্দিনা থানা, কুমিল্লা। বর্তমান ঠিকানা-পূর্ব গোড়ান, ৮নং, খিলগাঁও, ২নং ওয়ার্ড, ঢাকা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহাম্মদ জানান, সোমবার সকালে নিহতের ছেলে তার লাশ গ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com