বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে আদালতে মামলা করায় একই পরিবারের ১১ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধ ও হবিগঞ্জ আদালতে মামলা করার অভিযোগে একই পরিবারে মেয়ের জামাতা, মেয়ে-ছেলে সন্তানসহ ১১ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার দুপুর ১টায় উপজেলা সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের পীরের বাড়ির পূর্ব দিকে রাস্তায় এ ঘটনাটি ঘটেছে। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন হবিগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে ঘরগাঁও গ্রামের পীরের বাড়ির পূর্ব দিকে রাস্তায় পাশে পৌছলে সিএনজি আটকে ও পূর্ব থেকে উৎপেত থাকা একদল দুর্বৃত্তরা মামলা বাদী জমিলা খাতুনের পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আহতরা হলেন- মামলার বাদী ঘরগাঁও গ্রামের জমিলা খাতুন, তার মেয়ের জামাই শামীম মিয়া, মেয়ে মোছাঃ আলোফা আক্তার, সন্ধা আক্তার, সুফিয়া বেগম, আব্দুল মতলিব, তাহের মিয়া, নুরুল হক, রিতা বেগম ও দিলগাঁও গ্রামের মোসাহিদ মিয়া প্রমূখ। স্থানীয়রা পরে আহতদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে আসেন। আহদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৫ জনকে প্রথমে হবিগঞ্জ সদর পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকি আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। মারামারি ঘটনায় চুনারুঘাট থানা ও হবিগঞ্জ আদালতে ৯ জনকে আসামী করে জমিলা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com