সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন মনসুর সভাপতি, জয়নাল সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সম্মেলনে আবু মাহমুদ মোহাম্মদ হাম্মাদ চৌধুরী (মনসুর) কে সভাপতি ও সাবেক মেম্বার জয়নাল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল রবিবার (১৫ মে) রাতে ঘোলডুবা গ্রামে আকলুছ মিয়ার মার্কেটে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিভজী আহমেদ খালেদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি দুলা মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন চঞ্চল, স্থানীয় মুরব্বি বশির আহমেদ, সাবেক মেম্বার ছনর উদ্দীন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী, নুরুজ্জামান মিয়াসহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আবু মাহমুদ মোহাম্মদ হাম্মাদ চৌধুরী (মনসুর) কে সভাপতি ও সাবেক মেম্বার জয়নাল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com