বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জে আবারো ৫টি দোকানে চোরের হানা ॥ অসহায় মানুষ

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে থামছে না চুরি। চোরের কাছে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির নাকের ডগার উপর এসব চুরির ঘটনা ঘটলে ও এতে পুলিশের নেই কোন মাথা ব্যথা। গত শুক্রবার রাতে এক কৃষকের ৪টি গরু চুরির পর পরদিন শনিবার ইনাতগঞ্জ বাজারে পুলিশ ফাঁড়ির সামনেসহ এক রাতে ৫টি ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গত শুক্রবার ইনাতগঞ্জের দিঘীরপাড় গ্রামের কৃষক সিরাজ উদ্দিনের ৪টি গরু চুরি হয়। পরদিন শনিবার রাতে কলেজ রোডে ৫টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। দোকানগুলো হলো ভাই ভাই ভেরাইটিজ স্টোর, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, গ্লাস কর্ণার, রোমান এন্টারপ্রাইজ, মিনি ভেরাইটিজ স্টোর। ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে এসে দেখতে পান তালা ভাঙ্গা। সব কিছু লুট করে নিয়ে গেছে চোরের দল। তাছাড়া এর আগে দিঘলবাক ইউনিয়নের সাইন বোর্ড ও নতুন বাজারে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি ইনাতগঞ্জে ব্যাপক হারে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতংকে রয়েছেন ব্যবসায়ীসহ কৃষকরা। অনেকেই রাত জেগে পাহাড়া দিচ্ছেন। এলাকায় চুরি বন্ধে প্রশাসনের কোন উদ্যোগ নেই বলে জানিয়েছেন সচেতন মহল। এলাকাবাসী জানান, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলম ইনাতগঞ্জ ফাঁড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দুর ফিরোজপুর বাগান বাড়িতে বাসা নিয়ে বসবাস করছেন। তিনি ফাঁড়িতে না থাকার কারনে চোরের দল এই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক চুরি করছে। এলাকাবাসী চুরি বন্ধে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com