বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হুরগাও গ্রামে পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন

  • আপডেট টাইম রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

রাহিম আহমেদ ॥ মা-বাবার ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের ছুরিকাঘাতে পিতা আজদু মিয়া (৫৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও গ্রামের পশ্চিম হাটি। আজদু মিয়াওই গ্রামের আব্দুর রশিদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয়াদী নিয়ে আজদু মিয়া ও তার স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে মোঃ মাসুম মিয়া (২০) মায়ের পক্ষ নিয়ে সন্ধ্যায় পিতা আজদু মিয়ার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এ সময় আজদু মিয়া পুত্র মাসুমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুত্র মোঃ মাছুম মিয়া পিতা আজদু মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আজদু মিয়া মারা যান। ঘটনার পর পরই ঘাতক মাসুম পালিয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। ঘাতক মাসুমকে গ্রেফতারে পুলিশ অভিযান চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com