বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলন ও সংবর্ধনা সভা

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ঈদপুনর্মিলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি নাবেদ মিয়ার পরিচালনায় সাংবাদিকদের মিলন মেলায় ঈদপুনর্মিলন সভা ও সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাজমুল ইসলাম বিদেশ গমন উপলক্ষে সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শাওনকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়। এ সময় বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি ও বার বার সাবেক নির্বাচিত কাউন্সিলর প্যানেল মেয়র এটিএম সালাম, মুরাদ আহমেদ, আশাহিদ আলী আশা, সরোয়ার শিকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, অর্থ সম্পাদক মুজাহিদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য এটিএম জাকিরুল ইসলাম, সলিল বরণ দাশ, লিমন আহমেদ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শাওন, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, সাবেক সভাপতি নাবেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ক্রীড়া সম্পাদক অঞ্জন রায়, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সদস্য শফিকুল ইসলাম নাহিদ, পাবেল আহমেদ, স্বপন রবি দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন, জাকির চৌধুরী, নুরুল ইসলাম, শাহরিয়ার বাচিত প্রমুখ। এ সময় নাজমুল ইসলামকে তার বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এবং নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শাহরিয়ার আহমেদ শাওন কে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে দায়িত্ব প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com