সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকা থেকে প্রেমিকের সাথে দেখা করতে আসা এক তরুণী চুনারুঘাটে গণধর্ষণের শিকার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে চুনারুঘাটে প্রেমিকের সাথে দেখা করতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী ঢাকা জেলার মিরপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে ৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয় হয় শায়েস্তাগঞ্জের সাগর নামে এক যুবকের সাথে। দীর্ঘদিন ফোনে কথা হয় এবং একজন আরেকজনকে ইমুতে দেখে পছন্দ করে। সাগর তাকে বিয়ের প্রলোভন দিয়ে শায়েস্তাগঞ্জ নিয়ে আসে গত বুধবার রাতে। ওই তরুণী শায়েস্তাগঞ্জ আসার পর সাগরের সাথে পুরাসুন্দা একটি পাহারে বেড়াতে যায়। সেখানে ৪জন মিলে তাকে ধর্ষণ করে। পরে তাকে বাগানে ফেলে পালিয়ে যায় তারা। কয়েকজন দেখে তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে প্রথমে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে যায়। সেখান থেকে বলা হয় এটা মাধবপুর থানার ঘটনা। পরে তাকে মাধবপুর নেয়া হয়। মাধবপুর থেকে তাকে চুনারুঘাট থানায় পাঠানো হয়। পরে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত গোলাম মোস্তফা জানান, আসামীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। অচিরেই ঘটনার সাথে যারা জড়িতদের গ্রেপ্তার করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com