স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিলেটের একটি অভিজাত হোটেল লা ভিস্তার হলরুমে সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি শংকর পালের সভাপতিত্বে ও শাহপরাণ অটো ডায়ার রাইছ মিলের স্বত্ত্বাধিকারী সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি শাব্বির এ চৌধুরী, আলমগীর তালুকদার, আমিনুর রহমান, আনিছুজ্জামান রাজিব, মকসুদ আলী, জাহাঙ্গীর আলম, রুকনুজ্জামান, মো. জিয়াউল হক, আব্দুল আজিজ নানু মিয়া, আব্দুল ওয়াহিদ, মোশারফ হোসেন, খালেদ আহমেদ, আসাদুজ্জামান রনি, রুবেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে বোরো মওসুমে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান সফল করার জন্য মিল মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।