সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইমামবাড়ি মাদরাসায় মুসলিম সমাজকল্যাণ সংস্থা ও আক্বাইদের ইফতার মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ ও আক্বাইদে আহলে সুন্নাতওয়াল জামাত সংরক্ষণ পরিষদ ইমামবাড়ি আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি মাদরাসা মসজিদে গতকাল এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আক্বাইদের ইমামবাড়ি আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল রহমানের পরিচালনায় এতে প্রধার অতিথি ছিলেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুল কাদির হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন মাওঃ আইয়ুব বিন সিদ্দিক, ইমামবাড়ি মাদরাসার ভারপ্রাপ্ত নায়েবে মুহতামিম মাওঃ আব্দুল আহাদ, মুফতি মাওঃ ওয়াহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান আঙ্গুর মিয়া, মাওঃ কবির আহমদ, মাওঃ আফরোজ মিয়া, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ রুহুল আমিন, সফিকুর রহমান চৌধুরী প্রমুখ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওঃ শায়েখ আবুল ফজল কাঠখালী। এতে মুসলিম সমাজকল্যাণ সংস্থা ও আক্বাইদের বিপুল সংখ্যাক নেতাকর্মিসহ কয়েক শত মুসল্লি ইফতার মাহফিলে শরিক হন।
উল্লেখ্য, স্থানীয় লোকজন এবং মুসলিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাওলানা আব্দুল কাইয়ূম জালালাবাদী এবং সেখানে বসবাসরত দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com