রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধা ধন মিয়াকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে বার বার নির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও তার পরিবারের লোকজনকে হত্যার লক্ষ্যে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বানিয়াচঙ্গে সর্বস্তরের জনগণের অংশ গ্রহনে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ মে) মঙ্গলবার সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে পড়েন প্রতিবাদ জানাতে। ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন অফিস এর সামন থেকে শুরু হয়ে পায় ২ কিলোমিটার পর্যন্ত রাস্তার দু’পাশে হাতে হাত রেখে সকল শ্রেণী পেশার মানুষজন রাস্তায় দাড়িয়ে এ মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও তার পরিবারের লোকজনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এসময় বিশিষ্ট মুরুব্বী ২নং ইউপির প্যানেল চেয়ারম্যান ও চানপাড়ার পাঁচ মহল্লা ছান্দের সর্দার আব্দুর রশিদ মেম্বার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আহমদ লস্কর, মাতাপুর মহল্লার সর্দার এস এম হাফিজুর রহমান, চানপাড়া মহল্লার সাবেক সর্দার আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন লাল মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল, আব্দুল ওয়াদুদ মেম্বার, তোপখানা মহল্লার সর্দার হাফিজ উদ্দিন, আব্দুর রউফ মিয়া, মাহমুদ মেম্বার, রিয়াজ উদ্দিন, তকবির মিয়া, ওয়েস আলী, জয়নাল মিয়া, জিয়াউল হক প্রমুখ।
বক্তারা বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও তার পরিবারের লোকজনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানান।
উল্লেখ্য, গত ৫ মে বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও তার পরিবারের লোকজনের উপর জামায়াতে ইসলামি নেতা ইকবাল বাহার এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়ীঘরে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার ছোট ভাই সেরুজ্জামান খান বাচ্চুকে মারাত্মকভাবে জখম করে। বর্তমানে তিনি মুমুর্ষ অবস্থায় ঢাকা চিকিৎসাধীন রয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com