বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে বাস উল্টে নারী নিহত ॥ আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৪১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস দূর্ঘটনায় ১ জন নিহত ও প্রায় ২০ আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকা ও সিলেট প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মুর্শেদ আলম জানান, ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেট মাজার জিয়ারতে যাচ্ছিল। বাসটি ভোর সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে পৌছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মায়া বেগম নামে এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ২০ জন। সাথে সাথে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী, শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। পরে গুরুতর আহতদের ঢাকা ও সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com