শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন এবং বিক্ষোভ মিছিল করছেন জেলা প্রশাসন কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। গতকাল সোমবার বেলা ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। বেলা সাড়ে ৩টা পর্যন্ত কর্মবিরতি চলে।
স্থানীয় সূত্র জানায়-প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবিতে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। এই দাবি বাস্তবায়নের দাবিতে ২১ জুন ঢাকায় তৃতীয় শ্রেণীর কর্মচারীদের এক সমাবেশে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
এই ঘটনার প্রতিবাদে এবং তাদের দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও কর্মবিরতি পালন করছেন প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। কর্মবিরতি পালনকালে বেলা ১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন কর্মচারীরা।
এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. নজির হোসেন, জেলা নাজির আব্দুস সামাদ, আবুল কাসেম, নুরুল হোসেন, কার্তিক চন্দ্র দেবনাথ, প্রজেশ সরকার, মকসুদ আলী, নুর মিয়া ও সামসুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com