সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইনাতগঞ্জ ও বান্দের বাজারে এক রাতে ৬ দোকানে চুরি ॥ আতংকে ব্যবসায়ীরা

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ব্যাপক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। মটর সাইকেলসহ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ীতে অহরহ চুরির ঘটনা ঘটছে। নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীসহ সাধারন মানুষ। চোরের গ্যাংদের কাছে অসহায় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা য়ায়, বুধবার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারে একরাতে ৫ দোকানে চুরি সংঘটিত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো আকিকুর রহমানের মালিকানাধীন আয়েশা ষ্টোর, লিক্সন আহমেদের মালিকানাধিন বারিক ফার্মেসী, জোবায়ের আহমেদের মালিকানাধিন জোমা টেলিকম, ছাবির টেলিকম, গোবিন্দর মালিকানাধীন লোকনাথ ফার্মেসী। ইনাতগঞ্জ বাজারের সুমন ষ্টোর। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা জানান, প্রতিদিনের ন্যায় তারা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাতের যে কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল লুট করে চলে যায়। সকালে এসে তারা দেখেন তালা ভাঙ্গা। এর আগেও এলাকায় মটর সাইকেলসহ ৮/১০ টি চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের টহল ব্যবস্থা জোরদার না হওয়ায় এসব চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করছেন। ব্যবসায়ীসহ এলাকাবাসী চুরি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com