বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চাঁদ দেখার সম্ভাবনা নেই, মধ্যপ্রাচ্যে সোমবার ইদ

  • আপডেট টাইম রবিবার, ১ মে, ২০২২
  • ৩৭০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বলছে, পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রবিবার। মধ্যপ্রাচ্যে আজ শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এর মানে মধ্যপ্রাচ্যে পবিত্র ইদুল-ফিতর সোমবার। শনিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে আইএসি বলেছে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সাধারণত বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ইদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ইদুল-ফিতর উদযাপিত হবে। যদিও সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার বিষয়ে আজ আরও পরের দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে। গনমাধ্যমের খবর অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাসে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল-ফিতর ২ মে পালিত হবে বলে জানানো হয়েছে। পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ১ মে শাওয়ালের নতুন চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য ঘোষণা করতে পেরে আনন্দিত যে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের সদস্যদের সাথে পরামর্শ করার পর এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে)। আর ১৪৩৩ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন সোমবার; এদিনই ইদুল-ফিতর উদযাপন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com