রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে এতিম ছাত্রদের সম্মানে উপজেলা প্রশাসন ও পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক নবীগঞ্জ শহরস্থ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিম ছাত্রদের সম্মানে শুক্রবার (২৯ এপ্রিল) দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পুর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। সম্মানিত অতিথি হিসেবে অংশ গ্রহন করেন প্রাক্তন সিভিল সার্জন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডাঃ সফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, সাদিকুর রহমান শিশু, নির্মলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি এড. ফারুক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, হিরামিয়া গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ স্বপন, জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, সাবেক প্যানেল মেয়র-১ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই আমীর হামজা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন খানঁ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এর আগে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান। উল্লেখ্য, এবারই প্রথম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে নবীগঞ্জ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিম ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হলো। ফলে মাদ্রাসার প্রায় ৮০ জন এতিম ছাত্ররা তৃপ্তি নিয়ে ইফতার করলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com