শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ঘর হস্তান্তর অনুষ্ঠানে এমপি আবু জাহির দেশের জনগণের মুখের হাসি পছন্দ করেন শেখ হাসিনা

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশে একজন মানুষও যেন ভূমিহীন না থাকে সেই লক্ষ্যে মুজিববর্ষে গৃহ ও ভূমিহীনদের ঘরবাড়ি উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের মুখের হাসি তিনি খুব পছন্দ করেন। এজন্য সকল শ্রেণি পেশার মানুষকে নানাধরণের প্রণোদনা অব্যাহত রেখেছেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে গতকাল ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে একটি ঘর দেওয়ার অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জমির দলিলসহ ঘরগুলো হন্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি সূচনা বক্তব্য শেষে সদর উপজেলার ৩৫টি উপকারভোগী পরিবারের হাতে ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করেন এমপি আবু জাহির। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য অন্তর খোলে দোয়া-আশির্বাদ করতে সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন আরাফাত রানা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোত্তালিব, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুসহ শহীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com