শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেলেন ৩০৫ দরিদ্র পরিবার

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজলায় মুজিববর্ষ উপলক্ষ তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩০৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর ও জায়গার কাগজ এবং চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) সারাদেশের ন্যায় গণভবন থেকে অনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বাধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীগঞ্জ উপজলার বাগাউড়া গ্রামে মুজিব পল্লীত ১৬১টি, আলমপুর গ্রামে জয়বাংলা পল্লীত ৪৬টি, ইনাতগঞ্জ মুজিব স্বপ পল্লীতে ৩৭টি, বাউসা গ্রামে বঙ্গঁমাতা পল্লীতে ৫৩টি, বৈঠাখাল গ্রামে মুজিব স্বপলোক ৮টি ঘর অসহায় ভূমিহীন সুবিধাভাগীদের মধ্যে হস্তান্তর করা হয়। এ সময় উপজলা পজিব কর্মকর্তা শাকিল আহমদ এর পরিচালনায় নবীগঞ্জ উপজলা অডিটোরিয়ামে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এতে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিটু চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বগম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, নবীগঞ্জ উপজলা আওয়ামী লীগর ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রসক্লাবের সভাপতি রাকিল হাসেন, ইউপি চেয়ারম্যান আক্তার হাসেন ছুবা। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা প. প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, কৃষি কর্মকর্তা একে.এম মাকসুদুল আলম, ডিজিএম আলীবর্ধি খান সুজন, শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সৈয়দ খালেদুর রহমান খালেদ, শেখ ছাদিকুর রহমান শিশু, দিলাওর হোসেন, হাবিবুর রহমান হাবিব, শাহ রিয়াজ নাদির সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম তালুকদার, মো: আলমগীর মিয়া, সহ-সভাপতি এম.এ মুহিত, সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, সাংবাদিক ছনি চৌধুরী, উপজলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকুলী, পৌর স্বেচ্ছাসেবক লীগর সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজলা ছাত্রলীগর সভাপতি শাহ ফয়ছল তালুকদার প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনতিক, সামাজিক, সাংবাদিক, সাং¯তিক সংগঠন ও বিভিন ইউনিয়নর জনপ্রতিনিধিবদ। অনলাইনে শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছিলেন মুজিববর্ষে একজন মানুষ ও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় মানুষের কাছে ভূমি ও গৃহ হস্তান্তর প্রশংসনীয়। এটা একজন মানবতার নেত্রীর পক্ষেই করা সম্ভব। তিনি নবীগঞ্জ-বাহবলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com