বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতীকে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতীকে হত্যার চেষ্টা চালিয়েছে বখাটে। গত ১৭ এপ্রিল রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পুর্ব মহল্লায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় যুবতী (১৯) ওই গ্রামের দিনমজুর বিল্লাল মিয়ার কন্যা। এ ঘটনায় গত ২৩ এপ্রিল মাধবপুর থানায় যুবতীর বাবা একই গ্রামের মারুফ মিয়ার পুত্র বখাটে সুমন ও বখাটে নাঈম মিয়াকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
এলাকা সূত্রে জানা যায়, মানিকপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে সুমন (২২) কিছুদিন ধরে ওই যুবতীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু যুবতী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে যুবতীর প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে বখাটে সুমন। গত রোববার (১৭ এপ্রিল) রাতে পাশের ঘরে থাকা যুবতীর ফুফু হামিদা প্রতিদিনের মতো সেহরী খাওয়ার জন্য যুবতীকে ডাক দেয়। সে ঘুম থেকে উঠে টিউবওয়েলে মুখ ধুতে গেলে উৎপেতে থাকা সুমন ও তার বন্ধু নাইম যুবতীর মুখ চেপে ধরে। এ সময় তারা ধারালো ছুরি দিয়ে যুবতীর স্তনে আঘাত করে। এক পর্যায়ে বাম হাতের কব্জি কেটে নেয়ার চেষ্টা করে। এ সময় যুবতীর আর্তচিৎকারে তার পিতা ও আশপাশের লোকজন ছুটে আসলে সুমন ও নাইম পালিয়ে যায়। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ১৭ এপ্রিল ঘটনার পর ওই তরুণীর পরিবারসহ সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসায় ব্যস্ত থাকায় তাৎক্ষনিক মামলা নেয়া যায়নি। লিখিত অভিযোগ পেয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com