শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর ক্ষুদ্র নৃ-গোষ্টির মেয়েদের মধ্যে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মাধবপুর উপজেলার চা-বাগানের ক্ষুদ্র নৃ-গোষ্টির মেয়েদের মধ্যে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল ছাত্তার বেগ, কৃষি কর্মকর্তা মামুন আল হাসান, সমাজসেবা কর্মকর্তা আশ্ররাফ আলী প্রমুখ।
এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্টির ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং স্কুল কলেজের ৮০ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।
এর আগে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন তেলিয়াপাড়া চা-বাগান, স্মৃতিসৌধ, শাহজীবাজার গ্যাস ফিল্ড ও ফ্রুটস ভ্যালি, মাধবপুর পৌরসভা, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com