বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং বাহুবলে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবে ৭৫টি দরিদ্র পরিবার

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৮০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে বাহুবল উপজেলার ৭৫ জনকে ভূমি ও গৃহ প্রদান করা হবে। গতকাল রবিবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ তথ্যগুলো নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। এ উপলক্ষে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় একযোগে সারাদেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) বেগম রেহানা মজুমদার মুক্তির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ৫নং লামাতাসী ইউপি চেয়ারম্যান আকম উস্তার মিয়া তালুকদার সহ বাহুবল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট”নিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com