বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ট্রাক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনকারী ট্রাক আটক করা হয়। র‌্যাব অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলাকান্তপুর এলাকার বাসিন্দা মৃত সদর আলীর পুত্র মোঃ উজ্জল (৩৫), আকরাম আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) ও একই জেলার সদর থানার হাটরামচন্দ্রপুর গ্রামের মৃত আলমাছ মন্ডলের পুত্র শেরাফত আলী (৫৫)।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদলসদস্য শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জালীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় বিভিন্ন পরিবহণে তল্লাসী অভিযান শুরু করে। অভিযানকালে একটি ট্রাকে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার ও উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদক তথা গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরা হবিগঞ্জ সহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com