শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ২ ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৭৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি হতে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটে বিক্রি করার দায়ে ২ ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করেন।সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি হতে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) অনুযায়ী ছোট আলীপুর গ্রামের মোঃ সাইফর রহমান সাইফুল (৩৫), পূর্ব তিমিরপুর গ্রামের সাফু মিয়া(৩৫) নামের দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ কার্যক্রমে সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই রাজীব রহমানের নেতৃত্বে একদল পুলিশ।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com