বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাই উপজেলার ৯৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে বিনষ্ট

  • আপডেট টাইম শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উজান থেকে নেমে আসা পানিতে লাখাই উপজেলার ৯৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে। তবে ইতিমধ্যে ৪১ শতাংশ জমির দান কৃষকরা ঘরে তুলতে সক্ষম হযেছেন।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য্য জানান, চলতি বোরো মৌসুমে লাখাই উপজেলায় ১১ হাজার ২২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এরমধ্যে শুধুমাত্র হাওরে আবাদ করা হয়েছে ৮ হাজার ৩৪৫ হেক্টর জমি। এ পর্যন্ত ৩ হাজার ৪শ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। তিনি বলেন, গত কিছুদিন পূর্বে নদীতে জোয়ার,পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধির কারণে ৯৩ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে নদীর পানি কমতে শুরু হওয়ায় কৃষকরা ধান কাটতে পারছেন। তিনি বলেন, কোন শ্রমিক সংকট নেই।
অমিতাভ ভট্টাচার্য্য বলেন, চলতি বছরে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ ৭৫% ভর্তুকিতে ২২টি কম্বাইন হারভেস্টার যন্ত্র বরাদ্দ দেওয়ায় এবং বাইরের অন্যান্য উপজেলা থেকেও যন্ত্র আসার ফলে উপজেলার কামালপুর শিবপুর, বুল্লা, ভরপূর্নি গোপালপুর হাওরের জমির ধান দ্রুত কাটা সম্ভব হয়েছে, খরচও কম হয়েছে। তাই কৃষকরাও খুব খুশি। তিনি বলেন, উদ্যোগী কৃষকদের মধ্যে আরো ব্যাপক কম্বাইন হারভেস্টার যন্ত্র এর চাহিদা রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com