শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক নেতা নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জেলা আইনজিবী সমিতির সাবেক সহ সভাপতি ন্যায় বিচারক হিসাবে পরিচিত এডঃ আব্দুস শহীদ গোলাপের ১১তম মৃত্যু বাষির্কী ছিল গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে তাহার পরিবারের লোকজন মিলাদ মাহফিল দোয়া ও এতিমখানা ইফতারির আয়োজন করেন। এ সময় কোরআন খতম এ কবর জিয়ারত করা হয়।
একই সাথে তাঁর একমাত্র মেয়ের জামাই হবিগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ কুতুব উদ্দিন জুয়েল হবিগঞ্জ শহরে তাহার নিজ বাড়ীতে ও মসজিদে মিলাদ মাহফিল দোয়া এবং ইফতার এর আয়োজন করেন। দলকে সুসংগঠিত করতে এডঃ আব্দুস শহীদ এর ভূমিকা ছিল অপরিসীম। তিনি নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে ৩ বার অংশ গ্রহন করেলে ২ বার অবৈধ সরকারের দলীয় প্রভাব কাটিয়ে তার বিজয় ছিনিয়ে তাকে অল্প ভোটে তাকে পরাজিত দেখানো হয়।
তিনি সুনামের সহিত হবিগঞ্জ কোর্টে ৩০ বছর আইনজিবী পেশা নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি সামাজিক ধর্মীয় বিভিন্ন প্রতিষ্টানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ন্যায় বিচারক এবং অসাস্পাদায়িক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের লোকজন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এছাড়া মরহুম এডঃ আব্দুস শহিদ গোলাপের মৃত্যবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও তার শুভাঙ্খাকী অনেক মিলাদ ও খবর জিয়ারত করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com