বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে নববর্ষের দিন বজ্রপাতে দু’শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণহানী

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে বানিয়াচংয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় আকাশে প্রচন্ড বেগে বজ্রপাত বইতে থাকে। ঘটনার দিন সকালে হাওরে গরুর জন্য ঘাস কাটতে যেয়ে বজ্রপাতের কবলে পড়ে মারা যায় হোসাইন (১২) নামের এক শিশু। সে বানিয়াচং ৩নং ইউনিয়নের তাতারী মমল্লার আক্কেল আলীর ছেলে। একই সময়ে বাড়ির আঙ্গিনায় থাকাবস্থায় বজ্রপাতের আঘাতে মারা যান ঝুমা বেগম (১৩) নামে অপর এক কেশোরী। সে ৩নং ইউনিয়নের জাতুকর্ণপাড়া বড় বান্দের আব্দুর রহমান এর মেয়ে। ঝুমা স্থানীয় টেকনিক্যাল স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ছিল। একই সময়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা যান ৮নং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে কৃষক আলমগীর মিয়া (২৬)।
তাৎক্ষনিক জেলা প্রশাসক এর নির্দেশে বজ্রপাতে নিহতদের বাড়ীতে গিয়ে নিহতদের স্বজনদের হাতে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com