বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পিতা-মাতাকে মারধর ছেলের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে মারধর করার দায়ে ইয়াছিন মিয়া (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত – ইয়াছিন মিয়া নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা গ্রামের বাসিন্দা। জানা যায়- মাদকসেবী ইয়াছিন মিয়া নেশাগ্রস্থ হয়ে প্রায়ই পিতা-মাতাকে মারধর করে আসছিল। বৃহস্পতিবার রাতে মাদক সেবন করে পুনরায় পিতা মাতাকে মারধর করে। পরে পিতা-মাতার অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াছিন মিয়াকে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা ইয়াছিন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com