বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জলসুখায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ মহিলা সহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৪৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে মহিলা সহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জের জলসুখায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে জলসুখা গ্রামের একটি পুকুরে যাওয়ার রাস্তাকে কেন্দ্র করে মৃত আলী রহমান মিয়ার পুত্র আলামিন মিয়া ও একই এলাকার আতিকুর মিয়ার সাথে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এ পর্যায়ে খবর পেয়ে, উভয়পক্ষের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ ঘন্টব্যাপি সংঘর্ষে মহিলা সহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতরা হল, কামরুল ইসলাম, মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, সালেহ রহমান, শাকিরুন আক্তার, মতি মিয়া, মজু মিয়া, কায়েস মিয়া, রামিম মিয়া, তরুল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com