শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে হরিণ জবাই করে ভাগবাটোয়ারা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ হরিণ জবাই করে ভাগবাটোয়ারা করে ভোগ করেছে চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছনখলা গ্রামের কয়েকটি পরিবার।
স্থানীয় লোকজন জানায়, বুধবার সকালে আঃ করিম ও আব্বাস মিয়া নামের দুই ব্যক্তি একটি মায়া হরিণকে ধাওয়া করে। হরিণটি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হলে এক সময় মকছুদ আলীর পুকুরে পড়ে যায়। তখন আঃ করিম রড দিয়ে হরিণটির মাথায় আঘাত করে। এতে হরিণটি নিস্তেজ হয়ে যায়। পরে জবাই করে আজাদ মেম্বারের স্ত্রী, আঃ করিম, আব্বাস মিয়া, এংরাজ মিয়া, জাহির মিয়া, প্রবাসী তাহির মিয়ার স্ত্রী, করিমের স্ত্রী সহ কয়েকজন ভাগবাটোয়ারা করে নেন।
সংবাদ পেয়ে কালেঙ্গা ও রেমার বনকর্মীরা সেখানে যান। বনকর্মীরা সেখানে পৌঁছার আগেই হরিণ জবাই এর সব আলামত নষ্ট করে দেয় এরা। উপস্থিত কয়েকজনের মুখ বন্ধ রাখতে দু’চার টুকরো করে মাংস দেয়া হয়।
এ বিষয়ে রেমা বিট অফিসার ছালেকিন নেওয়াজ বলেন, বনবিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে লোক মুখে শোনা ছাড়া আর কোনো আলামত পাননি।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি খুব দুঃখজনক। বন্য প্রাণী হত্যা/শিকার দুটোই দন্ডনীয় অপরাধ। এ থেকে বিরত থাকতে তিনি ইতিমধ্যেই চুনারুঘাটে মাইকিং, লিফলেট বিতরণ করিয়েছেন।
হরিণটিকে যারা শিকার করে ভোগ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com