সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আড়ৎ থেকে হাত বদল হলেই বেড়ে যায় লেবুর দাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৭১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার পাহাড়ি টিলাভূমিতে কাগজি লেবুর আবাদ হয়। জারা, কাগজি লেবু ছাড়াও সুগন্ধি চায়না লেবুর চাষ হয় এ অঞ্চলে। তার মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় লেবুর আবাদ বেশি হয়ে থাকে বলে লেবুর উপজেলা ও বলা হয়ে থাকে শ্রীমঙ্গলকে। লেবুর পাশাপাশি আনারস, কলা, পেপে, নাগা মরিচ সহ বিভিন্ন ফসলাদি চাষ করা হয়। লেবুর উপজেলা হলেও শ্রীমঙ্গলে এখন লেবুর দাম বেশি। রমজান মাসকে সামনে রেখে এখানকার লেবু চাষীরা বাণিজ্যিকভাবে লেবু চাষ করে থাকেন। রমজানে লেবুর চাহিদা বেশি থাকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে বছরের এই সময়টিতে লেবুর দাম বেড়ে যায়। অবশ্য লেবু চাষীরা বলেছেন, চৈত্র মাসে রমজান মাস হওয়ায় পাহাড় টিলায় সেচ দেওয়া খুবই ব্যয়বহুল। ফলে বিশেষভাবে সেচ ও সার দিয়ে লেবু ফলানোর কারণে এমনিতেই লেবুর দাম বেশি পড়ে যায়। আসছে বর্ষায় লেবুর উৎপাদন ও দাম দুটোই কমে যাবে। এতে রমজানের সঙ্গে দামের কোন সম্পর্ক নেই বলে জানান তারা। তবে লেবুর পাইকারি আড়ৎ ও খুচরা বাজারে লেবুর দামের বিশাল ফারাক লক্ষ্য করা গেছে। সম্প্রতি শ্রীমঙ্গলের লেবু বাজার ঘুরে দেখা যায়, আড়তে লেবুর রমরমা বেচাকেনা। বেপারীদের হাকডাক। ভোর থেকে আড়ৎগুলোতে লেবুর পাশাপাশি আনারস কলা ও অন্যান্য পাহাড়ি ফলের পসরা সাজিয়ে বসেন কারবারিরা।
আড়ৎগুলোতে সাইজ ভেদে প্রতি শ’ লেবু ২শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি হতে দেখা যায়। একই বাজারে এই লেবু হাত ঘুড়ে খুরচা বিক্রি হচ্ছে ২০ থেকে ৮০ টাকা হালি হিসেবে। লেবু বাগান মালিক রাজিব আহমেদ বলেন, এখন খরা মৌসুম লেবুর উৎপাদন কম। মূলত বর্ষাকালে লেবু উৎপাদন বেশি হয়। খরা মৌসুমে উৎপাদন কম থাকায় লেবুর বাজার দর বছরের এই সময়ে বেশি থাকে। পাম্প দিয়ে উঁচু টিলায় লেবু গাছে পানি ও সার দিতে হয়। এতে খরচ বেশি হয়। আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় দাম বেড়ে যায়। ফলে বাজারদরের সাথে রমজান মাসের কোন সম্পর্ক নেই বলে তিনি জানান। উপজেলার দিলবরনগর এলাকার লেবু ও আনারস বাগান মালিক খোরশেদ মিয়া ও সাতগাঁও মুছাই এলাকার বাগান মালিক মফিজ মিয়া বলেন, খরচ অনুপাতে লেবুর দাম বেশি না। রোজা ও কোরবানির ঈদেই লেবু ও আনারসের দাম একটু ভালো পাওয়া যায়। হাত বদলে লেবুর দাম বেড়ে গেলেও কৃষকরা দাম থেকে বঞ্চিত হচ্ছে। এসব লাভের বড় অংশ চলে যায় ব্যবসায়ী ও ফড়িয়াদের পকেটে। শ্রীমঙ্গল নতুন বাজারের উমর আলী বাণিজ্যালয়ের মালিক মো. নুর আলম বলেন, শ্রীমঙ্গলের লেবু ঢাকার কাওরান বাজার, শনির আখড়া ও ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। এসব জায়গায় লেবুর দামও বেশি। মৌলভীবাজার জেলায় এ বছর ১ হাজার ৭শ’ ২ হেক্টর জমিতে কাগজি লেবুর চাষ হচ্ছে। গত বছর উৎপাদন হয়েছিল ২৭ হাজার ২শ’ ৩২ মেট্রিক টন লেবু।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com