শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল শিরু আটক

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পুলিশ শরু চৌধুরী (৪৫) কে আটক করেছে। ডিবির ওসি মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রবিবার বিকেলে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে প্রধান ফটক থেকে শিরু চৌধুরীকে আটক করে। সে শায়েস্তানগর চিরাখানা সড়ক এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ইতোপূর্বেও দালালির দায়ে শিরুকে র‌্যাব আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদ- প্রদান করা হয়। শিরু পাসপোর্ট অফিসে দালালদের সিন্ডিকেট গড়ে তুলেছে। গতকাল শিরু ও তার আরেক সহযোগী এক গ্রাহকের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com