শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গভীর রাতে মাছুলিয়া ব্রিজ এলাকার ১৫ বৈদ্যুতিক খুটির মেইন লাইনের তার চুরি

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া ব্রিজের পুর্ব পাড় থেকে পূর্ব অনন্তপুর এলাকা পর্যন্ত হবিগঞ্জ পিডিবির বিদ্যুতের ৩৩০০০ বোল্টের ১৫টি খুটির তার কেটে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এ সময় চোরদের ফেলে যাওয়া কিছু তার জনতার সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয় লোকজন হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া ব্রিজের পুর্ব পাড়ে কয়েকজন লোককে সন্দেহ হয়। তাদের জিজ্ঞেস করলে এরা সদুত্তর না দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন বাধের উপর কিছু বিদ্যুতের তার ও একটি লম্বা বাশের মই দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৮-১০ জনের দুর্বৃত্তদের ধাওয়া করলে এরা পালিয়ে যায়। পরে দেখা যায় মাছুলিয়া ব্রিজের পুর্ব পাড় থেকে পূর্ব অনন্তপুর এলাকা পর্যন্ত ১৫টি খুটির মেইন লাইনের দুর্বৃত্তরা কেটে চুরি করে নিয়ে গেছে।
খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই তার ও মই উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com