শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ৪ কেজি গাজাঁসহ ১ নারী ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজেঁ শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ৪ কেজি গাজাঁসহ মোছাঃ রোজিনা বেগম (৩৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত রোজিনা ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা চাঁনপুর গ্রামের মোঃ ইউসুফ উল্লাহর মেয়ে। সে দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় নিজ এলাকাসহ আশপাশে গাজা ব্যবসা করে আসছিল। পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা চানপুর এলাকার ইউসুফ উল্লার মেয়ে রোজিনা বেগম (৩৭) অভিনব কৌশল করে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। থানা পুলিশ গোপনে ওই মাদক সিন্ডিকেট ব্যবসার খবর পেয়ে তাকে গ্রেফতারে মাঠে নামেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম, এসআই নাঈম আহমদসহ একদল পুলিশ কাকুরা চানপুর গ্রামে অবস্থান নেয়। এ সময় ক্রেতা সেজেঁ ছদ্দবেশে রোজিনার ঘরে গাজা খরিদ করতে উপস্থিত হন। এক পর্যায়ে একটি স্কুল ব্যাগ থেকে গাজা বের করার সাথে সাথেই পুলিশ রোজিনাকে গ্রেফতার করে উল্লেখিত পরিমান গাজাঁ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে ধৃত নারী গাজা ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com